Panskura-র তৃণমূল নেতা খুনে গ্রেফতার বিজেপি নেতা Anisur Rehman
পাঁশকুড়ার তৃণমূল নেতা কুরবান শাহ খুনে প্রধান অভিযুক্ত আনিসুর রহমান গ্রেফতার। গোপন ডেরা থেকে গ্রেফতার করা হয় বিজেপি নেতাকে। নবমীর রাতে পাঁশকুড়ায় দলীয় কার্যালয়ে খুন হন কুরবান শাহ। তখন থেকেই নাম জড়ায় সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া আনিসুরের। কুরবানের বাড়ির লোক ও তৃণমূল নেতৃত্ব দুজনই তাঁর বিরুদ্ধে অভিযোগ করে।
No comments:
Post a Comment